হত্যা মামলার আসামী নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
হত্যা মামলার আসামী নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার।
| হত্যা মামলার আসামী নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার |
সাবেক সংসদ সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
০২-০৬-২৫ রাতে লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা রেঞ্জের DIG রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। যার প্রেক্ষিতে একটি মামলায় গ্রেপ্তার করে মানিকগঞ্জে নেওয়া হয়েছে।
রাজনীতিঃ
২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালেও আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন। ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পান নি।
সরকার পরিবর্তনের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল এবং তার ব্যাংক হিসাব ও সম্পদের বিষয়ে তদন্ত চলছে।

No comments