মায়ামীকে ৪ টা গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি।
মায়ামীকে ৪ টা গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের মতো দুই কিংবদন্তি, জোয়াও নেভেস ও আশরাফ হাকিমি থাকার পরও ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি যেভাবে ইন্টার মায়ামিকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিলো, তাতে স্পষ্ট এই টুর্নামেন্টে তাদের লক্ষ্য ট্রফি।
যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। মায়ামি ছিল অভিজ্ঞতার প্রতীক মেসি, সুয়ারেস, বুসকেটস, আলবাদের নিয়ে গড়া দল। আর পিএসজি ছিল তারুণ্যের নির্ভর নেভেস, ভিতিনিয়া, দিজিরে দুয়ে ও বারকোলার খেলোয়াড়।
গোল সংখ্যাঃ
১ম গোলঃ ৬ মিনিটেই জোয়াও নেভেস
২য় গোলঃ ৩৯ মিনিটে জোয়াও নেভেস
৩য় গোলঃ ৪৪ মিনিটে থমাস অ্যাভিলেস (আত্মঘাতী)
৪থ গোলঃ অতিরিক্ত সময়ে আশরাফ হাকিমি
মেসি ৫১ মিনিটে প্রথম শটটি নেন। তবে সেটি প্রতিপক্ষের পায়ে বাধা পায়। এরপর আরও দুটি প্রচেষ্টা এলেও তা তেমন বিপজ্জনক ছিল না।
শেষ পযর্ন্ত ৪-০ ব্যবধানের বড় জয়ে শেষ আট নিশ্চিত করে পিএসজি।


No comments