Header Ads

Header ADS

বর্তমান সরকার শেয়ার বাজারকে গুরুত্ব।

বর্তমান সরকার শেয়ার বাজারকে গুরুত্ব।

DBA


ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের  (ডিবিএ) সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার শেয়ার বাজারকে গুরুত্ব দিয়ে নানা পদক্ষেপ গ্রহন করেছে। যার সুস্পষ্ট প্রতিফলন বাজেটের প্রস্তাবে পরিলক্ষিত হয়েছে। এজন্য আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে, যিনি এই বাজেটে পুঁজিবাজার সম্পর্কে বাস্তব প্রতিফলিত করেছেন।”

মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের দাবির মধ্যে- ব্রোকারেজ প্রতিষ্ঠানের সিকিউরিটিজ লেনদেনের ওপর উৎসে করের হার ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০৩ শতাংশ প্রস্তাব করা হয়েছে, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করের পার্থক্য বৃদ্ধি করে ২.৫ শতাংশ বৃদ্ধি করে ৭.৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে, এবং মার্চেন্ট ব্যাংকের জন্য কর্পোরেট করের হার ১০ শতাংশ কমিয়ে ২৭.৫০ শতাংশের প্রস্তাব করা হয়েছে। 

তিনি আরও বলেন,“বাজেটে পুঁজি বাজার সংক্রান্ত এই প্রস্তাবের বাস্তবায়ন বাজারের উন্নয়ন ও অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে এবং এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারী, ইস্যুয়ার কোম্পানি, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকসহ পুঁজি বাজারের সাথে সংশ্লিষ্ট সব অংশীজন ব্যবসায়িক ভাবে লাভবান হবে।”


No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.