Header Ads

Header ADS

টাঙ্গাইল প্রতিষ্ঠার ইতিহাস ০১

 

টাঙ্গাইল প্রতিষ্ঠার ইতিহাস

পর্ব- ০১


পৌরসভার সংক্ষিপ্ত বিবরণ:-

টাঙ্গাইল পৌরসভার প্রতিষ্ঠা

১৮৮৭ সালের ১ জুলাই টাঙ্গাইল পৌরসভা স্থাপিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় পৌরসভার ওয়ার্ড সংখ্যা ছিল ৫ টি।

ওয়ার্ড নং

এলাকা

১নং ওয়ার্ড

টাঙ্গাইল কান্দা পাড়া, পারদিঘুলিয়া, আকুর টাকুর

২নং ওয়ার্ড

করের বেতকা, নন্দির বেতকা, মীরের বেতকা, সাবালিয়া, দরুন, আশেকপুর, নগরলফৈ এবং বেয়ালী

৩নং ওয়ার্ড

গাড়াই, বেড়াই, কাজিপুর, পটল, বাছরাকান্দি, বাজিতপুর, বেড়াবুচনা, ও ভাল্লুককান্দি

৪নং ওয়ার্ড

কাগমারী, সন্তোষ, অলোয়া, বৈট্যা, পাতুলী এবং একরামপুর

৫নং ওয়ার্ড

কালীপুর, দিঘুলিয়া, সাকরাইল, কাইয়ামারা, বেড়াডোমা, বাসা ও খানপুর

 

 পরবর্তীতে ১নং সেন্ট্রাল, ২নং বেতকা, ৩নং দিঘুলিয়া ও ৪নং সন্তোষ হিসাবে ৪টি ওয়ার্ড পুনঃগঠিত হয়। ১৯৮৮ খ্রীঃ সেন্ট্রাল, বেতকা, দিঘুলিয়া, সন্তোষ ও জেলা সদর এই ৫ টি ওয়ার্ডের সমন্বয়ে এবং তারপর ৬নং ওয়ার্ড হিসাবে কাজিপুরকে অন্তর্ভূক্ত করে ৬টি ওয়ার্ডে বিভক্ত করা হয়। পুনরায় ৬টি থেকে ৫টি অতপর পুনরায় ৫টি থেকে ৬টি ওয়ার্ডে বিভক্ত করাহয় এবং ১৯৯৯ খ্রীঃ ১৮ টি  ওয়ার্ড নিয়ে টাঙ্গাইল পৌরসভা পুনঃগঠিত হয়।

 

তৎকালীন সময় পৌরসভার অবস্থা

পৌরসভা স্থাপিত হওয়ার পর ১৮৮৭ খ্রীঃ নভেম্বর মাসে প্রথম নির্বাচন অনু্ষ্ঠিত হয়। এই নির্বাচনে ৪টি ওয়ার্ডে ৮জন জনগনের সরাসরি ভোটে কমিশনার নির্বাচিত হন। ৫নং ওয়ার্ডের জন্য ২জন সহ মোট ৭ জনকে কমিশনার হিসাবে সরকার মনোনয়ন প্রদান করেন। একই সাথে বাংলার লেঃ গভর্ণর কোলম্যাল ম্যাকুলে তৎকালীন টাঙ্গাইলের মুহুকমা প্রশাসক শশী শেখর দত্তকে টাঙ্গাইল পৌরসভার পৌরসভার প্রশাসক নিয়োগ করেন। এই পৌরসভায় ছিলনা কোন পাকা রাস্তা ঘাট ছিলানা রাস্তা আলোকিত করার ব্যবস্থা এবং বিশুদ্ধ পানি সরবারাহ ব্যবস্থা। স্থানীয় জমিদার গণের অর্থানুকুল্যে এবং জেলা বোর্ড কর্তৃক স্থাপিত পুকুর, ইন্দারা এবং অবস্থাপন্ন দানশীল ব্যক্তির প্রতিষ্ঠিত কুয়া / ইন্দারার পানির উপর নির্ভির করতে হতো পৌর নাগরিকদের। বিংশ শতাব্দীর প্রথম ভাগে কেরোসিন বাতি (হ্যারিকেন) দ্বারা প্রথম রাস্তা আলোকিত করণের ব্যবস্থা করে পৌরসভা।

 

বিদ্যুত সরবরাহ শুরু কখন

     বিভিন্ন জনবহুল স্থান স্থাপন করে হস্তচালিত নলকুপ। সে সময় শহরের ‍যানবাহন বলতে ছিলো টমটম আর গরুরগাড়ী। চাড়াবাড়ী থেকে জলপথে কলিকাতা এবং ময়মনসিংহ হয়ে ঢাকা যাতায়াত করতে হতো। ক্রমে বিকশিত হতে থাকে উন্নয়নমুলক কর্মকান্ড। ত্রিশ দশকের গোড়ার ‍দিকে বিদ্যুত সরবরাহ শুরু হয়। চল্লিশ দশকে শহরের যানবাহন বিসাবে অন্তর্ভুক্ত হয় রিক্সা।

 

ঢাকা-টাঙ্গাই সড়ক যোগাযোগ শুরু কখন

     পঞ্চাশ এবং ষাট দশকের গোড়ার দিকে বেশ কিছু রাস্তা ঘাট পাকাকরণ সহ তৈরী হয় ব্রীজ, কালভার্ট। এসময় ঢাকার সাথে টাঙ্গাইলের সড়ক যোগাযোগ শুরু হয়। ষাট এর দশকেই পাইপ লাইনের মাধ্যমে পানীয় লের সরবরাহ শুরু হয় ।

 

কখন থেকে পৌরসভার আধুনিকায়ন শুরু হয়।

উন্নয়ন এর ধারাবাহিকতায় ১৯৮৫ খ্রীঃ টাঙ্গাইল পৌরসভা ‘গ’ শ্রেণী থেকে ‘খ’শ্রেণী এবং ১৯৮৯ খ্রীঃ ‘খ’ শ্রেণী থেকে ‘ক’ শ্রেণীতে উন্নতি লাভ করে। ৯০ দশকে এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সকারের অর্থায়নে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প এবং মাঝারী শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বেশ কিছু রাস্তা, ড্রেন, ব্রীজ/কালভার্ট, মার্কেট, বাসটার্মিনাল সহ অবকাঠামোগত উন্নয়ন ও পানি সরবরাহ উন্নয়ন সাধিত হয়। নতুন শতাব্দিতে বর্তমান পরিষদ কর্তৃক কিছু ব্যতিক্রমী কর্মকান্ড গৃহীত হয় যা শহরের যানজট নিরসন, মশক নিধন ত্যাদি ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে সমর্থ হয়েছে। 

 

গত ১ জুলাই ২০১২ তারিখে পৌরসভার প্রতিষ্ঠাকাল ১২৫ বছর পূর্তি হ

টাঙ্গাইল পৌরসভার বর্তমান আয়তন =২৯.৪৩ বর্গ কিলোমিটার,

প্রস্তাবিত আয়তন =৫.০০ বর্গ মাইল বা ১২.৯৬ কিলোমিটার,

২০০১ সালের আদম শুমারী অনুযায়ী জনসংখ্যা,

পুরুষ

৬৬,৮৫৬ জন

মহিলা

৬১৯২৯ জন

সর্বমোট

,২৮,৭৮৫ জন

 

শিক্ষার হর =৫৩.৮০%,


২০০১ সালের আদম শুমারী অনুযায়ী ভোটার সংখ্যা,

পুরুষ ভোটার সংখ্যা

৪৬,১৩০ জন

মহিলা ভোটার সংখ্যা

৪৮,৫১৪ জন

মোট ভোটার সংখ্যা

৯৪,৬৪৪ জন

 

 

 

 

টাঙ্গাইল পৌরসভার প্রশাসনিক সংখ্যা

মেয়র

জন

সাধারণ আসনের কাউন্সিলর

১৮ জন

সংরক্ষিত আসনের কাউন্সিলর

জন

ওয়ার্ড সংখ্যা

১৮ জন

সাংগঠনিক কাঠামো অনুযায়ী অনুমোদিত জনবল

১৫৭ জন

বর্তমানে বিদ্যমান আছে

৮৫ জন

হোল্ডিং সংখ্যা

২১,১১৫টি

মহল্লা

৬৩ টি

 

 

 

প্রাক্তন চেয়ারম্যান প্রশাসকগন এর তথ্য

টাঙ্গাইল পৌরসভার প্রতিষ্ঠাকালীন সময় থেকে চেয়ারম্যান/প্রশাসকগন।

ক্রমিক নং

নাম

কার্যকাল

হইতে

পর্যন্ত

মিঃ শশী শেখর দত্ত

১৮৮৭

-

মিঃ যজ্ঞেশ্বর বিশ্বাস

৩১/০৮/১৯০২

-

মিঃ কে.সি সেন

৩১/১০/১৯০৫

১১/০৯/১৯০৬

মিঃ এস. স্টেইনটন এস্কোয়ার আই.সি.এস

০১/১১/১৯০৬

১৭/০৬/১৯০৭

মিঃ ক্তি.সি দাস গুপ্ত

০৮/০৮/১৯০৭

২১/০৫/১৯০৮

মিঃ ক্তে. স্বট এস্কোয়ার আই.সি.এস

০৪/০৬/১৯০৮

১৩/০৬/১৯০৯

মিঃ .এম. আহমেদ

১৭/০৭/১৯০৯

২৬/০৫/১৯১০

মিঃ মোঃ সুলতান খান

২৭/০৬/১৯১০

১৯/০৭/১৯১০

মিঃ .এম আহমেদ

২০/০৮/১৯১০

১৮/১০/১৯১১

১০

মিঃ পি এইস. ওয়াত্তেল, তস্কোয়ার আই.সি.এস

২৬/১০/১৯১১

১৫/০৩/১৯১২

১১

মিঃ দশরথ চ্যাটার্জী

১৭/০৪/১৯১২

১৫/০৮/১৯১২

১২

মিঃ এস ক্লোনক্তেন স্টেইন এস্কোয়ার আই এস

১৮/০৯/১৯১২

০৬/০৩/১৯১৩

১৩

মিঃ সি ভব্লউ গার্নার এস্কোয়ার আই.সি.এস

২২/০৩/১৯১৩

০৬/০৭/১৯১৫

১৪

মিঃ সি ত্তি ভ্যানগন স্টারমেন এস্কোয়ার আই.সি.এস

০৭/০৭/১৯১৫

১৩/১০/১৯২০

১৫

মিঃ যোগেন্দ্র নাথ মজুমদার

১৪/১০/১৯২০

১৭/০২/১৯২১

১৬

মিঃ হরি নারায়ন রায়

১৮/০২/১৯২১

০৮/০৮/১৯২১

১৭

মিঃ যাদব চন্দ্র মৈত্র

০৯/০৮/১৯২১

০৮/১১/১৯২৪

১৮

মিঃ অমরেন্দ্র নাথ স্তোষ

০৯/১১/১৯২৪

১৩/১২/১৯২৭

১৯

মিঃ খন্দকার আরহান উদ্দিন

১৩/০২/১৯২৮

০৫/১২/১৯২৮

২০

মিঃ সৈয়দ মোহাম্মদ হোসেন চৌধুরী

১০/১২/১৯২৮

১৯/১১/১৯২৯

২১

মিঃ যোগেন্দ্র নাথ মজুমদার

২০/১১/১৯২৯

২৪/০৯/১৯৩৪

২২

মিঃ মাধব লাল চৌধুরী

০১/১০/১৯৩৪

২৬/০৭/১৯৩৯

২৩

মিঃ ডাঃ উপেন্দ্র নাথ চক্রবর্তী

০৭/০৮/১৯৩৯

১২/১১/১৯৪১

২৪

মিঃ যোগেন্দ্র নাথ মজুমদার

১৪/১১/১৯৪১

২২/১০/১৯৪৪

২৫

মিঃ খন্দকার আজিজুর রহমান

২৪/১১/১৯৪৪

১৭/০৮/১৯৪৬

২৬

মিঃ ডাঃ শশী শেহন তরফদার

২২/০৮/১৯৪৬

২১/০৬/১৯৪৮

২৭

মিঃ প্রিয় নাথ ঘোষ বি.

০৩/০৯/১৯৪৭

২০/০৯/১৯৪৯

২৮

মিঃ শ্রী বিনোদ লাল

৩০/১১/১৯৪৯

০৩/০৪/১৯৫০

২৯

মিঃ মৌঃ আমির উদ্দিন চৌধুরী

১০/০৫/১৯৫০

২৬/০২/১৯৫৫

৩০

০৪/০৩/১৯৫৫

২৩/০৫/১৯৬০

৩১

মিঃ এম.এস.খান

২৪/০৫/১৯৬০

১৯/০৮/১৯৬০

৩২

মিঃ এম. জলিল সি.এস.পি

২০/০৮/১৯৬০

২৮/০২/১৯৬১

৩৩

মিঃ এম. মুর্শেদ সি.এস.পি

মার্চ/ ১৯৬১

-

৩৪

মিঃ .টি.এম শামছুল হক সি.এস.পি

-

-

৩৫

মিঃ জি.এম ফ্বাদরী পি.সি.এস.পি

-

-

৩৬

মিঃ এম কে শামছ সি.এস.পি

২৩/০৯/৬৬

-

৩৭

.এইচ এম. হাই সি.এস.পি

অক্টো/ ১৯৬৭

-

৩৮

মিঃ আব্দুল্লাহ জে মেনন সি.এস.পি

০৫/০৬/১৯৬৮

-

৩৯

মিঃ জালাল উদ্দিন আহমেদ এল.এল.বি, .পি.সি.এস

১১/০৫/১৯৬৭

১২/০১/১৯৭০

৪০

মিঃ এস.এম. ফজলুল হক চৌধুরী .পি.সি.এস

১৩/০১/১৯৭০

০৫/১০/২৯৭০

৪১

মিঃ সৈয়দ কাজী শামছুল হুদা .পি.সি.এস

০৬/১০/১৯৭০

২১/১০/১৯৭০

৪২

মিঃ সৈয়দ আনোয়ার মাহমুদ সি.এস.পি, এডিসি

২২/১০/১৯৭০

২৪/১১/১৯৭০

৪৩

মিঃ জালাল উদ্দিন আহমেদ এল.এল.বি, .সি.এস. যুগ্ন জেলা প্রশাসক

২৫/১১/১৯৭০

১৬/০১/১৯৭

৪৪

মিঃ হাবিবুন নবী আশিকুর রহমান সি.এস.পি এডিসি

১৭/০৭/১৯৭১

২৬/১২/১৯৭১

৪৫

মিঃ আবু নাঈম মোহাম্মদ জাহিদ .পি.সি.এস, জেডিসি

২৭/১২/১৯৭১

২৩/০৪/১৯৭২

৪৬

মিঃ আলী আহমেদ চৌধুরী .পি.এস, জেডিসি

২৪/০৪/১৯৭২

১৩/০১/১৯৭৩

৪৭

মিঃ খন্দকার মুখলেছুর রহমান এডিসি

১৩/০৭/১৯৭৩

৩০/১০/১৯৭৩

৪৮

মিঃ এম. মতিন এডিসি(রাজস্ব)

৩১/০৭/১৯৭৩

১২/১১/১৯৭৩

৪৯

মিঃ এম. সামাদ এডিসি(সার্বিক)

১৩/১১/১৯৭৩

১৮/০২/১৯৭৪

৫০

জনাব, মোঃ শওকত তালুকদার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চেয়ারম্যন

১৯/০২/১৯৭৪

১০/০৯/১৯৭৭

৫১

জনাব, মোঃ শওকত তালুকদার (নির্বাচিত)

১০/০৯/১৯৭৭

২৩/০৯/১৯৮২

৫২

জনাব, মোঃ শামছ উদ্দিন আহমেদ এডিসি (উন্নয়ন)

০৪/০৯/১৯৮২

২৩/০৯/১৯৮২

৫৩

জনাব, আবদুল আউয়াল এডিসি (উন্নয়ন)

০৪/০১/১৯৮৩

২৩/০১/১৯৮৩

৫৪

মিঃ দ্বিজেন্দ্র নাথ বেপারী এডিসি (উন্নয়ন)

২৩/০১/১৯৮৩

১৬/০৩/১৯৮৪

৫৫

জনাব, মোঃ সামছুল হক  (নির্বাচিত)

১৬/০৩/১৯৮৪

৩০/০৯/১৯৮৮

৫৬

মোঃ মমতাজ উদ্দিন এডিসি (সার্বিক)

৩০/০৯/১৯৮৮

৩১/০৩/১৯৮৯

৫৭

মোঃ শওকত আলী তালুকদার (নির্বাচিত)

৩১/০৩/১৯৮৯

৩১/১২/১৯৯১

৫৮

মোঃ আবদুল মাননান এডিসি (সার্বিক)

১২/১০/১৯৯২

১২/১০/১৯৯২

৫৯

মোঃ আমিরুল ইসলাম, এডিসি (সার্বিক)

১২/১০/১৯৯২

২২/০২/১৯৯৩

৬০

মোঃ আব্দুস সামাদ, এডিসি (সার্বিক)

২২/০২/১৯৯৩

২৩/০৩/১৯৯৩

৬১

মোঃ শাসছুল হক (নির্বাচিত)

২৩/০৩/১৯৯৩

১৮/০৩/১৯৯৯

৬২

মোঃ জামিলুর রহমান (নির্বাচিত)

১৮/০৩/১৯৯৯

০১/০৬/২০০৪

৬৩

মোঃ জামিলুর রহমান (নির্বাচিত)

০১/০৬/২০০৪

২১/০১/২০০৭

৬৪

জনাব, জাফর আহমেদ (ভা:প্রা)

২১/০১/২০০৭

২৯/১০/২০০৮

৬৫

মোঃ জামিলুর রহমান (নির্বাচিত)

২৯/১০/২০০৮

১৪/০২/২০১১

৬৬

সাহিদুর রহমান খান মুক্তি (নির্বাচিত)

১৪/১২/২০১১

২১/০৯/২০১২

৬৭

মানবেন্দ্র পাল মিল্টন (ভা:প্রা:)

২১/০৯/২০১২

০৪/১১/২০১২

৬৮

সাহিদুর রহমান খান মুক্তি (নির্বাচিত)

০৪/১১/২০১২

১৯/১১/২০১৪

৬৯

মানবেন্দ্র পাল মিল্টন (ভা:প্রা:)

২০/১১/২০১৪

১৯/০২/২০১৬

৭০

মোঃ জামিলুর রহমান (নির্বাচিত)

২০/১০/২০১৬

১০/০৩/২০২১

৭১

এস, এম সিরাজুল হক (নির্বাচিত)

১১/০৩/২০২১

 FAQ

টাঙ্গাইল পৌরসভার প্রতিষ্ঠা কবে?
তৎকালীন সময় পৌরসভার অবস্থা কেমন ছিল ?
বিদ্যুত সরবরাহ শুরু কখন?
ঢাকা-টাঙ্গাই সড়ক যোগাযোগ শুরু কখন?
কখন থেকে পৌরসভার আধুনিকায়ন শুরু হয়?
২০০১ সালের আদম শুমারী অনুযায়ী জনসংখ্যা কত ছিল?
টাঙ্গাইল পৌরসভার প্রশাসনিক সংখ্যা? 
প্রাক্তন চেয়ারম্যান প্রশাসকগন এর তালিকা

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.